যথাযোগ্য মর্যাদায় সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ বারিধারা শাখার আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন।
২১ মানে মাথানত না করা, আত্মমর্যাদায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার নাম ২১, শিক্ষার্থীদের ২১শের চেতনায় উজ্জীবিত করতে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ। বিদ্যালয় প্রাঙ্গনের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। একুশের গান ও কবিতা পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।