আজ সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ বারিধারা শাখার প্রি সেকশনে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আয়োজন করা হয়েছিল বর্ষবরণ অনুষ্ঠান। শিশু শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের মাধ্যমে পরিচিত হলো বাঙালির ঐতিহ্য লোকজ এক অনুষ্ঠানের সাথে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস মনিমুন নাহার ম্যাডাম (সদস্য পরিচালনা পর্ষদ সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ )ও তার সুযোগ্য কন্যা এনামুন নাহার। এছাড়া বারিধারা শাখার সম্মানিত অধ্যক্ষ অবসরপ্রাপ্ত এয়ার কমোডর জনাব কাজী আব্দুল মঈন স্যার ও প্রধান শিক্ষিকা দেবশ্রী সরকার,
সহকারি প্রধান শিক্ষক এ টি এম ফয়জুল হাফিজ
সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ। বর্ণিল সাজে সজ্জিত শিক্ষার্থীদের আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে প্রাণবন্ত এই অনুষ্ঠানটি শুরু হয়।বাংলা মাধ্যম এবং ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা এতে অংশ গ্রহণ করে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।নববর্ষ মানে নতুন বছর,আর পহেলা বৈশাখ মানে বৈশাখের প্রথম দিন। সম্রাট আকবরের সময়কাল থেকে এই নববর্ষ উদযাপন শুরু হয়। খাজনা বা কর আদায়ের প্রক্রিয়াকে সহজ করার জন্য এই প্রথা চালু হয়। নববর্ষে হালকাতার মাধ্যমে ব্যবসায়ীরা তাদের হালখাতা নিয়ে বসে, সবাইকে তারা মিষ্টি দিয়ে আপ্যায়ন করে এবং বাকি থাকা অর্থ এদিন তারা গ্রাহকদের কাছ থেকে বুঝে নেয়।
বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য,এই দিন তাই ঘরে ঘরে আনন্দ - উৎসব পালিত হয়। এই দিনে ভালো -মন্দ রান্নার রেওয়াজ সেই বহুকাল থেকেই পাশাপাশি নতুন কাপড় পরার রেওয়াজ ও চালু হয়। বাঙালির মনে বদ্ধমূল ধারণা বছরের শুরুতে দিন ভালো গেলে সারা বছরই ভালো যাবে। পান্তা ইলিশের আয়োজন আধুনিক কালে পরিলক্ষিত হচ্ছে,সেই সাথে ঐ দিন শহরবাসী মাটির বাসন -কোসন ব্যবহার করে বাঙালির গ্রামীণ জীবনের প্রতিরূপ ফুটিয়ে তোলে। এক কথায় বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য ও অস্তিত্বের অংশ।